আলোচিত❯
test dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসtest dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জীবন শৈলী

ডিমের সঙ্গে ভুলেও যে আট খাবার খাবেন না

Anisur Rahman2026-10-05 12:49:26 AMদেখেছেন 63 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ডিমের সঙ্গে ভুলেও যে আট খাবার খাবেন না

২৪ঘণ্টা অনলাইন  : ডিম বাঙালির রান্নাঘরে এক অনিবার্য উপাদান। ছোট বড় সবারই পছন্দের খাবার ডিম। সকালের নাশতায় তাড়াহুড়ার কারণে অনেকেই ডিম খান। সঙ্গে রাখেন পাউরুটি, কলা । কেউ কেউ অফিসে ডিম নিয়ে যান। বাচ্চাদের টিফিনেও ডিম দেওয়া হয়। কিন্তু জানেন কি, কিছু সাধারণ খাবারের সঙ্গে ডিম খাওয়ার অভ্যাসই উল্টোভাবে শরীরের জন্য হয়ে উঠতে পারে মারাত্মক ক্ষতিকর? 

বিশেষজ্ঞদের মতে, কিছু খাবারের সঙ্গে ডিম খেলে তার পুষ্টিগুণ হারিয়ে যায়, এমনকি হজমের গোলযোগ থেকে শুরু করে দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। যেমন দুধ ও আনারস। 

এই দুই খাবার একসঙ্গে খেলে প্রচুর গ্যাস হয়। তেমনি করে ডিমের সঙ্গেও কিছু কিছু খাবার খেতে নেই। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন খাবার ভুলেও ডিমের সঙ্গে খাবেন না—

সয়াবিনের দুধ: সয়াবিনের দুধ ও ডিম কখনোই একসঙ্গে খাবেন না। কারণ, যেকোনও দুধের জিনিসের সঙ্গে ডিম খাওয়া যায় না। চিকিৎসকরা বলেন, এগুলি একসঙ্গে খেলে পেট খারাপ হওয়া সম্ভাবনা থাকবে। তাছাড়াও অন্ত্রে নানা সমস্যার সৃষ্টি হয়।

চা বা কফি: চা বা কফি খাবার এক ঘন্টা আগে ডিম খেতে পারেন বা এসব খাবার খাওয়ার একঘন্টা পরে ডিম খেতে পারেন। চায়ের সঙ্গে বা চা খাওয়ার কিছুক্ষণ পরেই ডিম খাবেন না। এতে গ্যাস,অ্যাসিডিটির সমস্যা বাড়তে থাকবে। এমনকি এই ডিম খাওয়ার পর সেটা হজমে সমস্যা, এমনকী বমিও হতে পারে। 

আয়রন সাপ্লিমেন্ট: ডিম খাওয়ার পরেই ওষুধ খাবেন না। বিশেষ করে আয়রন বা কোনো ধরনের সাপ্লিমেন্ট খেলে, ডিমের ক্যালশিয়াম সেগুলো শোষণে বাধা দেবে। এতে কোনো উপকারই হবে না, উল্টে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে।

ভাজা খাবার: শীতকালে ডিপ ফ্রাই অর্থাৎ ভাজা খাবারের সঙ্গে ডিম একদমই খাবেন না। ভাজা মাংসের সঙ্গে অনেক সময় শীতকালে অনেকেই চা বা কফি খেয়ে থাকেন। তবে এটি একদমই খাওয়া উচিত নয়। এতে আপনার হজমের সমস্যা দেখা দেবে। সেই সঙ্গে শরীরের মেদ বাড়তে থাকবে। চিকিৎসকরা বলছেন, এই দুটো জিনিস একসঙ্গে খেলে আপনি ক্লান্ত হয়ে পরবেন। এমনকি কাজের এনার্জিও কমতে থাকবে। 

মিষ্টি জাতীয় খাবার: ডিম ও মিষ্টি জাতীয় কোনও খাবার একসঙ্গে খাবেন না। এই দুই খাবার একসঙ্গে খেলে শরীরের রক্ত ক্রমশ জমাট বাঁধতে থাকবে, যা আপনার শরীরের জন্য খুব খারাপ। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা কখনোই ডিম ও মিষ্টি জাতীয় খাবার একসঙ্গে খাবেন না। 

কলা: সকালের নাশতায় অনেকেই ডিম, কলা, পাউরুটি খান। ডিমের সঙ্গে কলা একদমই খাওয়া ঠিক নয়। এই দুটি একসঙ্গে খেলে হজম করতে অসুবিধা হবে। যেহেতু ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাই দুটি খাবারই আপনার পেটকে ক্রমশ ভার করে তুলতে পারে। তাই আগে ডিম খাবেন নয়তো কলা খাবেন। একসঙ্গে এই দুটি খাবার কখনোই খাবেন না।

পনির: ডিমের সঙ্গে পনিরেরও ঠিক মিলমিশ হয় না। পনিরে উচ্চ প্রোটিন রয়েছে, ফ্যাটের মাত্রাও বেশি। ডিমও প্রোটিন সমৃদ্ধ। কাজেই ডিমের সঙ্গে পনির খেলে শরীরে প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন ও ফ্যাট ঢুকবে। এতে হজমের গোলমাল তো হবেই, ক্যালোরিও বেড়ে যাবে।

মাংস: ডিমের সঙ্গে ভুলেও মাংস খাবেন না। এই ভুলটিও অনেকে করে থাকেন। ডিম এবং মাংস উভয়েই উচ্চ প্রোটিনযুক্ত খাবার। ফলে হজমে গোলমাল হবেই। আর একসঙ্গে এত প্রোটিন খেলে তাতে ওজনও বাড়বে। অনেকেই ডিম, মাছ, মাংস একসঙ্গে খান। এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়।