ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

২৪ঘণ্টা অনলাইন: ঢাকা মহানগরের যানজট কমাতে নির্মাণাধীন অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভায় প্রকল্পের বর্তমান পরিকল্পনা ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। নির্মাণকাজের গতি বাড়াতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
প্রকল্প বাস্তবায়নে যেসব বাধা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে বাস্তবসম্মত সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি রাজধানীর যানজট নিরসনে প্রকল্পটির গুরুত্ব বিবেচনায় নিয়ে কার্যক্রম আরও ত্বরান্বিত করার ওপর জোর দেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
