আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

পরিচালকের আচরণ নিয়ে মুখ খুললেন স্বরা ভাস্কর

Tania Jaha2026-10-03 12:20:58 PMদেখেছেন 45 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পরিচালকের আচরণ নিয়ে মুখ খুললেন স্বরা ভাস্কর

২৪ঘণ্টা অনলাইন: বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের কাছ থেকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। নতুন রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর এক পর্বে তিনি অতীতের সেই অভিজ্ঞতার কথা জানান।

স্বরা জানান, ‘তনু ওয়েডস মনু’ ছবির সাফল্যের পর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালক তাকে বলেছিলেন, একজন পরিচালককে তার অভিনেতাদের ভালোবাসতে হয়। এরপর ওই পরিচালক তার চেহারা নিয়ে কবিতা লিখে বার্তা পাঠাতে শুরু করেন।

পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে একটি রোমান্টিক দৃশ্যের মহড়াকে কেন্দ্র করে। স্বরার ভাষ্য অনুযায়ী, নায়ক ও অন্য কলাকুশলীদের উপস্থিতিতে মহড়া দিতে চাইলেও পরিচালক তাকে একা মহড়া দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি বারবার সবার উপস্থিতিতে মহড়া দেওয়ার অনুরোধ করেন।

অভিনেত্রী জানান, একপর্যায়ে পরিচালক ও চিত্রগ্রাহককে মদ্যপ অবস্থায় দেখে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি বুঝে দ্রুত সেখান থেকে সরে যান তিনি।

তবে ওই রাতের ঘটনা সেখানেই শেষ হয়নি বলে জানান স্বরা। তার ভাষ্য অনুযায়ী, গভীর রাতে ওই পরিচালক তার হোটেল কক্ষের দরজায় গিয়ে বারবার ধাক্কা দেন। দরজা খোলার পর তাকে জড়িয়ে ধরার অনুরোধ করেন। স্বরা এতে স্পষ্টভাবে আপত্তি জানান এবং নিজের অস্বস্তি ও ভয় প্রকাশ করেন।

স্বরার বক্তব্য অনুযায়ী, ওই সময় পরিচালকই ছবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় পরিস্থিতিটি তার জন্য আরও কঠিন হয়ে উঠেছিল। অতীতের সেই অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, পুরো ঘটনাটি তাকে গভীরভাবে আতঙ্কিত করেছিল।