আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক

ইরানি প্রতিনিধিদলকে নিউইয়র্ক ছাড়ার নির্দেশ রুবিওর

Tania Jaha2026-10-01 11:45:55 PMদেখেছেন 60 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইরানি প্রতিনিধিদলকে নিউইয়র্ক ছাড়ার নির্দেশ রুবিওর

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর পর নিউইয়র্কে থাকা ইরানি প্রতিনিধিদলকে দ্রুত শহর ছাড়ার নির্দেশ দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা পরোক্ষ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় সোমবার রুবিও এ নির্দেশ দেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তাদের ভাষ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক শেষ হয়ে যাওয়ায় ইরানি প্রতিনিধিদলের নিউইয়র্কে অবস্থানের প্রয়োজন ছিল না। এ কারণে তাদের দ্রুত চলে যেতে বলা হয়।

এর আগে কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পথ খুঁজতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। আলোচনায় হরমুজ প্রণালি, চলমান সংঘাতের অবসান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য কমানোর চেষ্টা করা হচ্ছিল। তবে বৈঠকগুলোতে বড় কোনো অগ্রগতি হয়নি।

মার্কিন কর্মকর্তাদের দাবি, রুবিওর নির্দেশের পর ইরানি প্রতিনিধিদল নিউইয়র্ক ছাড়ে। আব্বাস আরাগচি ও তাঁর সহকর্মীরা মঙ্গলবার ভোরে নিউইয়র্ক থেকে রওনা দেন।

তবে এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বহিষ্কার হিসেবে দেখার বিষয়টি অস্বীকার করেছে ইরানি প্রতিনিধিদল। তাদের দাবি, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই তারা নিউইয়র্ক ছেড়েছেন এবং সেই সূচি আগেই মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছিল।

এদিকে কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। দুই দেশের মধ্যে সমঝোতায় পৌঁছানোর জন্য একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে।