আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
সারাদেশ

বিএনপি জনগণের জন্য কাজ করে, কর্মসূচি দিয়ে প্রমাণ করেছি: তারেক রহমান

Tania Jaha2026-10-01 11:07:09 PMদেখেছেন 48 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিএনপি জনগণের জন্য কাজ করে, কর্মসূচি দিয়ে প্রমাণ করেছি: তারেক রহমান

২৪ঘণ্টা অনলাইন: বিএনপি জনগণের জন্য কাজ করে এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১ অক্টোবর বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন তাদের ভাগ্যের পরিবর্তন চায়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদের সহযোগিতা, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিদের সম্মানী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে ধীরে ধীরে মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়নের পাশাপাশি খাল খনন এবং বন্ধ মিল-কারখানা চালুর পরিকল্পনা নিয়েছে। জনগণের কল্যাণে নেওয়া এসব কর্মসূচির মাধ্যমে বিএনপি কাজের প্রমাণ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, যারা শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে এবং জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো কর্মসূচি দেয় না, তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।

বক্তব্যে তারেক রহমান ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’ শক্তি আবার এক হয়েছে বলেও মন্তব্য করেন। তাঁর অভিযোগ, তারা সরকারের বিভিন্ন কর্মসূচিকে বাধাগ্রস্ত করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে।

এর আগে অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হয়। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এদিন ফেনী সফরে প্রধানমন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন এবং ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।