আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘শক’ নিয়ে যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

AyanurDeveloper2026-09-30 12:23:13 AMদেখেছেন 106 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘শক’ নিয়ে যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

২৪ঘণ্টা অনলাইন : অভিনেত্রী পরিণীতি চোপড়ার প্রথম ওয়েব সিরিজ ‘শক’-এ উঠে এসেছে এক মায়ের গভীর যন্ত্রণা ও সন্তান হারানোর বেদনার গল্প। সিরিজটির শুটিংয়ের সময়ই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন অভিনেত্রী। তবে পরিণীতির মতে, তখনও তিনি মা না হওয়ায় চরিত্রটির কঠিন আবেগগুলো সামলানো সম্ভব হয়েছিল।

‘শক’-এ পরিণীতিকে দেখা গেছে এমন এক মায়ের চরিত্রে, যার সদ্যোজাত কন্যা জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর মেয়েকে খুঁজতে বছরের পর বছর ছুটে বেড়াতে থাকেন তিনি। একসময় সেই অনুসন্ধান তাঁর জীবনে উদ্বেগ, সন্দেহ ও আবেশের জন্ম দেয়।

সিরিজটির শুটিং চলাকালীন ২০২৫ সালে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান পরিণীতি। তত দিনে শুটিংয়ের একটি বড় অংশ শেষ হয়ে গিয়েছিল। অভিনেত্রীর মতে, সেটিই তাঁর জন্য এক অর্থে স্বস্তির ছিল। কারণ, তখনও মাতৃত্বের বাস্তব অভিজ্ঞতা তাঁর হয়নি।

পরিণীতির ভাষ্য, এখন নিজের সন্তান হওয়ার পর ‘শক’-এর সেই চরিত্র ও দৃশ্যগুলোর কথা ভাবলে তাঁর কষ্ট আরও তীব্রভাবে অনুভূত হয়। তিনি মনে করেন, মা হওয়ার পর একই দৃশ্যে অভিনয় করতে হলে চরিত্রের আবেগ থেকে নিজেকে আলাদা রাখা তাঁর জন্য অনেক বেশি কঠিন হতো।

অভিনেত্রীর কথায়, ছেলে হওয়ার পর তিনি ওই চরিত্রে অভিনয় করতে গেলে হয়তো প্রতিটি দৃশ্যেই কেঁদে ফেলতেন। চরিত্রের সন্তানের জন্য মায়ের যে অসহায়ত্ব ও যন্ত্রণা, তা নিজের মাতৃত্বের অভিজ্ঞতার সঙ্গে মিশে যেত।

২০২৫ সালের ১৯ অক্টোবর মা হন পরিণীতি। এরপর মাতৃত্ব তাঁর ব্যক্তিগত জীবন ও অনুভূতির জগতে নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন তিনি। সন্তান হওয়ার পর বিভিন্ন চরিত্রে মায়ের আবেগকে এখন আগের চেয়ে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারছেন অভিনেত্রী।


 

‘শক’ নিয়ে যে অনুভূতির কথা জানালেন পরিণীতি | ২৪ঘণ্টা