আলোচিত❯
test dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসtest dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
অর্থনীতি

বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ

Tania Jaha2026-09-29 09:50:05 PMদেখেছেন 48 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ

২৪ঘণ্টা অনলাইন: বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য উন্মুক্ত করা ২৬টি অফশোর ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

২৯ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এনার্জি সামিট’-এর মিনিস্টেরিয়াল সেশনে বাংলাদেশের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। এতে দেশের বাড়তে থাকা জ্বালানি চাহিদা, বঙ্গোপসাগরের সম্ভাবনাময় অফশোর সম্পদ এবং বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত বাণিজ্যিক সুবিধাগুলো তুলে ধরা হয়।

সেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সঙ্গে দেশে জ্বালানির চাহিদাও ধারাবাহিকভাবে বাড়ছে। এই চাহিদা পূরণে দেশীয় গ্যাসসহ বিভিন্ন জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার।

তিনি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এ অংশ নেওয়ার আহ্বান জানান। এ রাউন্ডে বঙ্গোপসাগরের ১১টি অগভীর ও ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ মোট ২৬টি ব্লক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত রয়েছে।

সম্মেলনে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশও তুলে ধরেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বিনিয়োগকারীদের সুবিধার্থে সরকারের বিভিন্ন নীতিগত উদ্যোগ ও বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন।

এ সময় বঙ্গোপসাগরের অনাবিষ্কৃত জ্বালানি সম্পদ, আধুনিক সিসমিক তথ্য এবং ‘অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’-এর বিভিন্ন বাণিজ্যিক শর্ত বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে বঙ্গোপসাগরের ব্লকগুলোর ভূতাত্ত্বিক ও সিসমিক তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিনিয়োগের সুযোগ যাচাই করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিডিং রাউন্ডে অংশগ্রহণের বিষয়ে সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।