আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যেও তেহরানের প্রধান বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

Anisur Rahman2026-09-28 10:46:49 PMদেখেছেন 46 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
উত্তেজনার মধ্যেও তেহরানের প্রধান বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

২৪ঘণ্টা অনলাইন : বিভিন্ন দেশের ফ্লাইট বাতিলে চরম কূটনৈতিক ও সীমান্ত উত্তেজনার মধ্যেও তেহরানের প্রধান বিমানবন্দর থেকে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট এখনো চালু রয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা ‘ফার্স নিউজ’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত আন্তর্জাতিক গন্তব্যগুলোর অন্তত ৭৫ শতাংশ ফ্লাইট ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে। ২৭ সেপ্টেম্বর ফ্লাইট  সূচি পর্যালোচনায় দেখা যায়, ১৯টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে অন্তত ১১টিতে ইরানি বিমান সংস্থাগুলোর অন্তত ২৪টি আসা-যাওয়ার (ইনবাউন্ড ও আউটবাউন্ড) ফ্লাইট পরিচালিত হয়েছে।

বর্তমানে চীন, তুরস্ক, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, আর্মেনিয়া, ভিয়েতনাম, উজবেকিস্তান, তিউনিসিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান ও ম্যাকাওয়ের সঙ্গে ইরানের আকাশপথের ফ্লাইট যোগাযোগ স্বাভাবিক ও চালু রয়েছে। তবে বেশ কিছু প্রতিবেশী ও আঞ্চলিক দেশ ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্জিয়া, আজারবাইজান এবং ওমানের বিমানবন্দরগুলো ইরানি সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।