জাতীয়
এসিল্যান্ড পদে যাচ্ছেন ৫২ প্রশাসন ক্যাডার কর্মকর্তা
Tania Jaha2026-09-24 10:00:19 PMদেখেছেন 50 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন : বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়নের লক্ষ্যে ৫২ কর্মকর্তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
ন্যস্ত করা কর্মকর্তারা ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করবেন। প্রশিক্ষণ শেষে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুযায়ী তাদের বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হবে।
