আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’

Tania Jaha2026-09-24 01:42:36 PMদেখেছেন 42 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’

২৪ঘণ্টা অনলাইন : মুক্তির আগেই গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলি কুমারের প্রথম যৌথ প্রযোজনার এই সিনেমা প্রযুক্তিগত দিক থেকেও নতুন নজির তৈরি করেছে।

প্রযোজনা সংস্থা সান পিকচার্স জানিয়েছে, ‘রাকা’র একটি দৃশ্যে একই সময়ে রিয়েল টাইমে ৩৭ জন অভিনেতার গতিবিধি ক্যামেরাবন্দি করা হয়েছে। ভারতীয় সিনেমায় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এমন কাজ আগে হয়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

রেকর্ডের স্বীকৃতি পাওয়ার পর আল্লু অর্জুন ও অ্যাটলি কুমারের একটি ছবি প্রকাশ করা হয়। সেখানে আল্লু অর্জুনের হাতে গিনেস বিশ্বরেকর্ডের সনদ দেখা যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটেও এ অর্জনের তথ্য প্রকাশ করা হয়েছে।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পরিচালক সিবি চক্রবর্তী ‘রাকা’র কয়েকটি দৃশ্য দেখার পর প্রশংসা করে বলেন, এমন দৃশ্য তিনি ‘অ্যাভাটার’ সিনেমাতেও দেখেননি। গীতিকার বিবেকও সিনেমাটির প্রশংসা করে জানান, ‘রাকা’র মতো কাজ তিনি আগে মূলত হলিউডের সিনেমায় দেখেছেন।

গত ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ করা হয় সিনেমাটির প্রথম ঝলক। সেখানে সম্পূর্ণ ভিন্ন লুকে দেখা যায় অভিনেতাকে। মাথায় চুল নেই, চোখে কাজল, মুখে রহস্যময় অভিব্যক্তি এবং হাতে পশুর মতো নখ—সব মিলিয়ে তাঁর চরিত্র নিয়ে কৌতূহল বাড়ে দর্শকদের।

পরিচালক অ্যাটলি কুমার জানিয়েছেন, ‘রাকা’র ভাবনা তাঁর কাছে দীর্ঘদিনের। প্রায় ১৮ বছর ধরে লালন করা একটি ধারণা থেকেই ধীরে ধীরে সিনেমাটির গল্প ও নির্মাণের পরিকল্পনা তৈরি হয়েছে।

মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ | ২৪ঘণ্টা