আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জাতীয়

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

dibbo2026-09-24 12:57:23 PMদেখেছেন 36 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরানি বার্তাসংস্থা ইলনা স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানায়। এছাড়া বৈঠকের একটি ছবিও প্রকাশ করেছে তারা।

এতে দেখা যাচ্ছে ছোট পরিসরের আয়োজনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন।

তারেক রহমান ও মাসুদ পেজেশকিয়ানের মধ্যে কী কী কথা হয়েছে সেটি উল্লেখ করেনি বার্তাসংস্থাটি। মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের বক্তব্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বাংলাদেশ সময় গতকাল বুধবার ভাষণ দেন তিনি। এ সময় পেজেশকিয়ান বলেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবেন না। এছাড়া তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন, কিন্তু মার্কিনিদের সন্ত্রাসবাদের শিকার হয়েছেন তারা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যদি তাদের সঙ্গে চুক্তি না করে তাহলে ইরানকে নিশ্চিহ্ন করে দেবেন। তার কথার জবাবে বিশ্বনেতাদের সামনে পেজেশকিয়ান বলেন, “নিষেধাজ্ঞা, বর্ধিত চাপ এবং গুণ্ডামির সামনে ইরানের প্রতিরোধ আরও শক্তিশালী হবে।”

যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে চুক্তি করতে চায় তাহলে নৌ-অবরোধ তুলে নিতে হবে বলেও জানান পেজেশকিয়ান। তিনি বলেন, “আঞ্চলিক অন্য সব দেশ হরমুজ থেকে সুবিধা পাবে আর ইরানকে সেই সুবিধা দেওয়া হবে না, তা হতে পারে না।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন। কিন্তু আমরা সন্ত্রাসবাদের শিকার।”