আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
সারাদেশ

রপ্তানিতে গুরুত্ব দিতে বন্দর চেয়ারম্যানের বিকেএমইএ সফর

Tania Jaha2026-09-22 01:01:29 PMদেখেছেন 49 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রপ্তানিতে গুরুত্ব দিতে বন্দর চেয়ারম্যানের বিকেএমইএ সফর

বাগেরহাট প্রতিনিধি

পোশাক খাতের রপ্তানি প্রক্রিয়া সহজ ও ব্যয়সাশ্রয়ী করতে মোংলা বন্দরের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ঢাকায় বিকেএমইএর কার্যালয়ে এই বৈঠক হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হন। আলোচনায় উঠে আসে, দেশের প্রধান সমুদ্রবন্দরের বিকল্প হিসেবে মোংলা বন্দরকে ব্যবহার করে নিটওয়্যার পণ্য রপ্তানির সম্ভাবনা ও এ পথে থাকা বিভিন্ন চ্যালেঞ্জের কথা।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আশ্বাস দেন, পোশাক রপ্তানিকারকরা মোংলা বন্দরকে নিয়মিত রুট হিসেবে ব্যবহার করলে পণ্য খালাস থেকে জাহাজীকরণ পর্যন্ত পূর্ণ লজিস্টিক সহায়তা দেওয়া হবে এবং অপ্রয়োজনীয় জটিলতা বা বিলম্ব এড়ানো হবে। বৈঠকে বন্দরের হারবার-মেরিন বিভাগের সদস্য, ট্রাফিক পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেএমইএর পক্ষ থেকেও বন্দর ব্যবহারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয় এবং বন্দর কর্তৃপক্ষের ইতিবাচক অবস্থানকে স্বাগত জানানো হয়। উভয়পক্ষ মনে করছে, মোংলা বন্দরের এই সম্প্রসারিত ব্যবহার দেশের প্রধান বন্দরগুলোর ওপর চাপ কমানোর পাশাপাশি রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করবে।