আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

Anisur Rahman2026-09-20 12:47:24 AMদেখেছেন 46 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, ‌‘রাজনৈতিক মতপথ ভিন্ন হতে পারে। রাজনৈতিক অধিকার রাষ্ট্রে আছে। তারা সভা করবেন, লংমার্চ করবেন, বক্তব্য রাখবেন। কিন্তু সতর্ক থাকতে হবে জনগণকে- কে কী বলছে, কী উদ্দেশ্যে বলছে, কী ফায়দা তোলার জন্য বলছে।’তিনি বলেন, ‘নানান ফাঁকফোকর কাজে লাগিয়ে এখন বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য নানানভাবে মাঠে নেমে পড়েছেন, লংমার্চ করছে, কত কিছুই করছেন।’

১৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পরে দেখলাম একদল মব সৃষ্টি করছে, জবরদস্তি কায়েম করে নিজেদের মত চাপিয়ে দিচ্ছে। এইটা কিন্তু এমনি এমনি না। এইটার পেছনে একটা রাজনৈতিক শক্তি দেখা যাচ্ছে আবার হাওয়া দিচ্ছে।’

তিনি বলেন, ‘যারা এখানে চিৎকার করে, ফেসবুকে গালাগালি করে, তাদের পক্ষে আমরা দেখি আবার বিরোধীদলের মঞ্চ থেকে কথা বলা হয়। তালে এই যোগাযোগটা পরিষ্কার না? কারা মব তৈরিতে আজকে সাহায্য করছে? তারা এইরকম পরিস্থিতি তৈরি করে নিজেদের ফায়দা তুলতে চায়।’

জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা চলবে, জনগণের সর্বভৌমত্ব কায়েম হলে, জনগণ এই রাষ্ট্র পরিচালনার জন্য ভোট দিয়ে সরকার তৈরি করবেন। যারা অন্য কোনো মতবাদ চাচ্ছেন, জনসার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে, তাদের কোনো রকম মতবাদকে আমরা সফল হতে দেবো না।

তিনি আরও বলেন, আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, দেশ ছেড়ে তারা পালিয়েছে। এই দেশে অন্য কোনো কিছুর নামে যদি আর কোনো শক্তি, ধর্মের নামে কিংবা নিজেদের বয়ানের নামে যদি ফ্যাসিবাদ কায়েম করতে চান, তাদেরও এই চেষ্টা আমরা সফল হতে দেব না।

প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা সবাই খুবই নাকাল অবস্থায় আছেন। কিন্তু বলেন তো, এই অবস্থাটা কারা তৈরি করেছে? ফ্যাসিস্ট আমলে যে ভুল নীতি, দুর্নীতি করা হয়েছে, আজকে তার ফল আমরা ভোগ করছি। দেশের অভ্যন্তরে গ্যাসের উৎপাদন বৃদ্ধিসহ বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রতিমন্ত্রী তুলে ধরেন। 


 

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী | ২৪ঘণ্টা