আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
শিক্ষা-প্রযুক্তি

রোবট দিয়েই রোবট তৈরি

Anisur Rahman2026-09-19 11:06:43 PMদেখেছেন 53 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রোবট দিয়েই রোবট তৈরি

২৪ঘণ্টা অনলাইন : রোবট দিয়ে রোবট তৈরির ধারণাটি আর কেবল সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের পাতায় সীমাবদ্ধ নেই, তা এখন বাস্তব। চীনের খ্যাতনামা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং জানিয়েছে, তারা এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রোডাকশন লাইন চালু করেছে, যেখানে হিউম্যানয়েড (মানুষের মতো আকৃতির) রোবট দিয়ে অন্য হিউম্যানয়েড রোবট তৈরির কাজ করা যাবে।

এক্সপেংয়ের প্রধান নির্বাহী হে শিয়াওপেং এক্সে এ তথ্য জানান। তার দাবি, এটি উন্নত সাধারণ উদ্দেশ্যের হিউম্যানয়েড রোবট তৈরির বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়া। এর লক্ষ্য হলো উৎপাদন প্রক্রিয়ায় মানুষের সরাসরি অংশগ্রহণ কমিয়ে বড় পরিসরে হিউম্যানয়েড রোবট তৈরি করা।

এ প্রক্রিয়ায় তৈরি প্রথম রোবটটির নাম দেওয়া হয়েছে ‘আয়রন’। হে শিয়াওপেং জানান, উৎপাদন শেষে আয়রন নিজে হেঁটে কারখানা থেকে বেরিয়ে আসে। এক্ষেত্রে শুধু কারখানার নির্দিষ্ট কোনও কাজ করা রোবট নয় বরং একটি পূর্ণাঙ্গ হিউম্যানয়েড রোবট তৈরির সক্ষমতা দেখিয়েছে উৎপাদন ব্যবস্থা।

তবে কারখানাটিতে বর্তমানে কতটি রোবট তৈরি করা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত জানায়নি এক্সপেং। উৎপাদন সক্ষমতার বিষয়েও কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

হিউম্যানয়েড রোবট শিল্পের বড় চ্যালেঞ্জ এখন শুধু রোবটকে হাঁটানো, কথা বলানো বা বিভিন্ন কাজ করানো নয়। কম খরচে এবং দ্রুত বিপুল সংখ্যায় রোবট তৈরি করাও গুরুত্বপূর্ণ। উৎপাদন প্রক্রিয়ার বড় অংশ স্বয়ংক্রিয় করা গেলে ভবিষ্যতে কম সময়ে এবং আরও ধারাবাহিকভাবে রোবট তৈরি করা সম্ভব হতে পারে।

হে শিয়াওপেংয়ের আশা, ভবিষ্যতে আয়রন আরও বেশি সাধারণ কাজ করার সক্ষমতা অর্জন করবে। বিপজ্জনক, একঘেয়ে বা মানুষ যে কাজগুলো করতে চায় না, সেসব কাজেও হিউম্যানয়েড রোবট ব্যবহারের লক্ষ্য রয়েছে। 
সূত্র: উইয়ন নিউজ