জাতীয়
নির্বাচনী ব্যয়ের হিসাবে এজেন্টের ব্যাংক তথ্য বাধ্যতামূলক
Tania Jaha2026-09-17 04:00:40 PMদেখেছেন 43 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন : নির্বাচনী ব্যয়সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি তার নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাবের তথ্য অন্তর্ভুক্ত করার বিধান করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে। এ-সংক্রান্ত সংশোধনী গেজেট প্রকাশ করেছে ইসি।
সংশোধিত বিধানের ফলে মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনী ব্যয় নির্বাহের ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্যের সঙ্গে প্রার্থী অথবা তার নিয়োজিত নির্বাচনী এজেন্টের হিসাব নম্বর উল্লেখ করতে হবে।
এর মাধ্যমে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিলের সময় সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের তথ্য স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালার সংশোধিত নথি প্রকাশ করা হয়েছে।
