জাতীয়
টিসিবির কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী
Tania Jaha2026-09-17 03:00:58 PMদেখেছেন 32 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
১৭ সেপ্টেম্বর টিসিবির কার্ডধারীদের জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, যাচাই-বাছাই করে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবির কার্ড থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত সুবিধাভোগীদেরই কার্ডের আওতায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, টিসিবির ভর্তুকি আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
মন্ত্রী বলেন, টিসিবির কার্ড ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের ফলে সরকারের প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।
