আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

‘আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক’

dibbo2026-09-15 03:30:44 PMদেখেছেন 64 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক’

আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক মন্তব্য করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশু কিশোররা আকাশচুম্বি আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে। শিশুরাই জাতির ভবিষ্যৎ। এই শিশুদের উৎকর্ষতা সাধনের জন্যই স্থাপিত হয়েছিল শিশু একাডেমি। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের উচ্চতর স্তরে লেখাপড়া অবৈতনিক করা হয়। নতুন কুড়ির মতো সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছে। প্রতিটি শিশুর জীবন অগণিত আকাশচুম্বি সম্ভাবনায় ভরপুর। 

‘শুধু চাই সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বন্দোবস্ত ও সবুজ খোলামাঠে প্রকৃতির মাঝে খেলাধুলার বিচরণের সুযোগ যেকোন ব্যাধির চিকিৎসার নিশ্চয়তা।’

তিনি আরও বলেন, এই সুযোগ আমাদের সবার সৃষ্টি করতে হবে, যেন বাংলাদেশের ৬৪টি জেলায় ৫০৩টি উপজেলায় ৪৫৯৯টি ইউনিয়নের ৯০৯০টি গ্রামের কোনো শিশু কিশোর অবহেলায় ঝরে না পড়ে। প্রত্যেক যেমন তার অভিভাবক ও পরিবারের কাছে অত্যন্ত প্রিয় ঠিক তেমনিভাবে তারা সমাজ এবং রাষ্ট্রের অনেক প্রিয় ও মূল্যবান সদস্য। 

জুবাইদা রহমান বলেন, তাদের সবার মধ্যে আকাশচুম্বি স্বপ্ন নীল আকাশে উড়বে। তাদের আকাশচুম্বি মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। অভিভাবকরা তো আছেই, সবাই তোমাদের সঙ্গে রয়েছে। 

‘আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা প্রমাণ করেছে তারা কত সুন্দরভাবে পরিবেশন করতে পারে। যদি তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারা প্রমাণ করেছে সবাই মিলে একসঙ্গে কিছু সার্থক করার পরিচয়। যেটি খেলাধুলার ক্ষেত্রেও অত্যন্ত জরুরি।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, এই শিক্ষা তাদের পরবর্তী সময়ে গড়ে ওঠার মনোবল ও শক্তি জোগাবে। আমি প্রিয় শিশু কিশোর বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে বাংলাদেশের মুখ আলোকিত করবে।

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি নারীদের ক্ষমতায়নে বিরাট ভূমিকা রাখছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণ লাভ করে তারা দৃষ্টিনন্দন কারুশিল্পী তৈরি করছেন। দেশের ৫১ শতাংশ নারী জনসংখ্যার উত্তরণের নিশ্চয়ই এটি একটি অভিনব প্রচেষ্টা।