দুর্গাপূজার ছুটি শুরু ২০ অক্টোবর

২৪ঘণ্টা অনলাইন : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে সরকারি ছুটি থাকবে।
ফলে দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। মহানবমীতে নির্বাহী আদেশে ছুটি এবং বিজয়া দশমীতে সাধারণ ছুটি থাকবে।
এদিকে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রয়েছে। নির্ধারিত নিয়ম ও অনুমোদন সাপেক্ষে মূল ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি মিলিয়ে তারা টানা চার দিন ছুটি ভোগ করতে পারবেন।
এ বছর ১০ অক্টোবর শনিবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
অর্থাৎ পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও সরকারি ছুটি থাকবে ২০ ও ২১ অক্টোবর—মোট দুই দিন।
