আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

আসিফ মাহমুদকে টার্গেট নয়, নিয়ম মেনেই অনুসন্ধান: দুদক

Tania Jaha2026-09-14 12:06:26 AMদেখেছেন 38 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আসিফ মাহমুদকে টার্গেট নয়, নিয়ম মেনেই অনুসন্ধান: দুদক

২৪ঘণ্টা অনলাইন: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান কোনো চাপ, পক্ষপাতিত্ব বা ব্যক্তিগত টার্গেটের ভিত্তিতে হচ্ছে না বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৪ সেপ্টেম্বর দুদকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান বলেন, অভিযোগগুলো নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই যাচাই করা হচ্ছে।

আসিফ মাহমুদকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, কমিশনের অনুসন্ধানে ব্যক্তিগত টার্গেট বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।

তিনি জানান, কমিশনে দীর্ঘদিন ধরে থাকা অভিযোগগুলোর পাশাপাশি নতুন অভিযোগ নিয়েও কাজ চলছে। পর্যায়ক্রমে অনুসন্ধানের অগ্রগতি ও ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে রোববার আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচার এবং কোটি টাকার পদায়ন-বদলি বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তবে আসিফ মাহমুদ অভিযোগ করেন, সরকারের ইচ্ছাতেই তার বিরুদ্ধে এই অনুসন্ধান শুরু করা হয়েছে।

এদিকে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলায় প্রায় ২৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধেও মামলা করেছে কমিশন।

দুদক সচিব জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাগুলোর এজাহার দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে একই দিন নকশা অনুমোদনে জালিয়াতি ও যথাযথভাবে ভবন পরিদর্শন না করার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি দল।