আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জীবন শৈলী

ওটসের হালিম বানাবেন কীভাবে

Anisur Rahman2026-09-14 11:22:30 PMদেখেছেন 52 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ওটসের হালিম বানাবেন কীভাবে

২৪ঘণ্টা  অনলাইন : অনেকেই ভাজা পোড়া না খেয়ে খানিকটা স্বাস্থ্যকর উপায়ে খাবার   খেতে চান। তাদের জন্য ওটসের হালিম হতে পারে একটি সহজ ও মুখরোচক রেসিপি। এতে ডায়েটও হবে আবার স্বাদও বজায় থাকবে। চলুন জানা যাক, কীভাবে বানাবেন ওটসের হালিম।

উপকরণ : 

ওটস ১ কাপ, মসুর ডাল ২ টেবিল চামচ, মুগ ডাল ২ টেবিল চামচ, মুরগির মাংস হাড়সহ ছোট করে কাটা ২ কাপ, মিহি কুচি করা বড় পেঁয়াজ ২টি, হলুদ দেড় চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, গরম মসলাগুঁড়া ১ চা চামচ, পাঁচফোড়নগুঁড়া আধা চা-চামচ, আদাকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬-৭টি, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, পুদিনাপাতাকুচি ১ টেবিল চামচ, লেবু ১টি

প্রণালি : 

প্রথমে গরম পানিতে ওটস ভিজিয়ে রেখে দিন। মসুর ডাল আর মুগ ডাল ধুয়ে ভালোভাবে সেদ্ধ করে নরম করে নিন। এই সেদ্ধ ডালের সঙ্গে ভেজানো ওটস মিশিয়ে দিন । এবার চুলায় একটি করাইয়ে তেল গরম করে ১ টেবিল চামচ পেঁয়াজকুচি সোনালি করে ভেজে এরপর হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ দিয়ে কষিয়ে মুরগির মাংস ভালো করে রান্না করে নিন । রান্না হয়ে এলে এতে সেদ্ধ করা ডাল ও ওটস এর মিশ্রণ দিয়ে ভালোভাবে নেড়ে প্রয়োজনমতো পানি ও লবণ দিয়ে দিন । এবার এতে ৬/৭টি কাঁচা মরিচ দিয়ে দিন। পানি শুকিয়ে এলে জিরাগুঁড়া, পাঁচফোড়নগুঁড়া ও গরম মসলাগুঁড়া দিয়ে দিন। ওটস দেওয়ায় হালিমে ঘনত্বটা বেরে যাবে একটু আঠালো হয়ে আসবে। এবার কিছু পেয়াজ বেরেস্তা করে নিন হালিমের উপরে দেয়ার জন্য। এরপর পরিবেশণের সময় হালিমের উপর বেরেস্তা দিয়ে এবং ইচ্ছেমতো পুদিনা পাতা, আদাকুচি, লেবু দিয়ে দিন।