আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক

হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা

dibbo2026-09-13 03:07:00 PMদেখেছেন 58 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা

হরমুজ প্রণালির কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। কেশমের গভর্নর হোসেইন আমির তেমোরি এ তথ্য জানিয়েছেন।

ইরানি বার্তাসংস্থা আইআরআইবি জানিয়েছে, রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাহাজটিতে হামলার ঘটনা ঘটে।

গভর্নর হোসেইন আমির তেমোরি বলেছেন, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তিনি সন্ত্রাসী বলতে মার্কিন সেনাদের বুঝিয়েছেন।

তেল ও অন্যান্য জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ নিয়ে গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বন্দ্ব চলছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এরপরই ইরান হরমুজ বন্ধ করে দেয়। তারা সেখান দিয়ে উপসাগরীয় আরব দেশ ও যুক্তরাষ্ট্রের মিত্রদের জাহাজ চলতে দিচ্ছে না।

অপরদিকে যুক্তরাষ্ট্র হরমুজে ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করেছে। মার্কিন নৌবাহিনী হরমুজ দিয়ে ইরান থেকে কোনো জাহাজ প্রবেশ ও বের হতে দিচ্ছে না।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম জানিয়েছে, অবরোধ শুরুর পর তারা ইরান সংশ্লিষ্ট একশরও বেশি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ ইরানি বন্দরে জাহাজগুলোকে ভিড়তে ও সেখান থেকে বের হতে দেয়নি তারা।

ইরানের প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ান আজ মার্কিনিদের নৌ-অবরোধ নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, মার্কিনিরা ইরানিদের ওষুধ ও সাধারণ নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত করছে। পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের ওপর যত চাপই প্রয়োগ করুক না কেন, তারা নতি স্বীকার অথবা আত্মসমর্পণ করবেন না।