আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আগামী বিপিএলের নিয়ে যা জানা গেল

dibbo2026-09-13 02:52:44 PMদেখেছেন 73 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আগামী বিপিএলের নিয়ে যা জানা গেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়ার পর আগামী বছরের নভেম্বর মাসে টুর্নামেন্টটি আয়োজনের চিন্তা করছে বোর্ড। তবে বিকল্প হিসেবে ফেব্রুয়ারির সময়ও বিবেচনায় রয়েছে।

বিসিবির এক পরিচালক জানিয়েছেন, গত দুই আসরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার তাড়াহুড়ো করে বিপিএল আয়োজন করতে চায় না বোর্ড। টুর্নামেন্টের ব্যবস্থাপনা ও কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন এনে আরও গোছানো আয়োজনের জন্য পর্যাপ্ত সময় নেওয়া হচ্ছে।

বিপিএলকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করতে নতুন সময়সূচি নির্ধারণের বিষয়েও আলোচনা চলছে। এর আগে লিগের মানোন্নয়নের লক্ষ্যে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির সঙ্গে চুক্তি করেছিল।

তবে আগামী আসরে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে, নাকি বিসিবির নিজস্ব ব্যবস্থাপনা দল গঠন করা হবে—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি দেশের বাইরের সফল ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিপিএলের সঙ্গে যুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে।

বিপিএলের সময়সূচি, ব্যবস্থাপনা, খেলোয়াড়দের পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজি কাঠামোসহ পুরো আয়োজনকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। আন্তর্জাতিক মানের একটি প্রতিযোগিতামূলক ও দর্শকবান্ধব টি-টোয়েন্টি লিগ হিসেবে বিপিএলকে প্রতিষ্ঠিত করাই বোর্ডের মূল লক্ষ্য।
 

আগামী বিপিএলের নিয়ে যা জানা গেল | ২৪ঘণ্টা