আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Anisur Rahman2026-09-12 11:38:53 PMদেখেছেন 45 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

২৪ঘণ্টা  অনলাইন : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি ও দাখিল-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৭৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের এমপি মুশফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, আমাদের প্রধানমন্ত্রী এবং বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে বাংলাদেশের মানুষকে সম্পদ হিসেবে দেখা। অর্থাৎ মানবসম্পদ উন্নয়ন করা। স্বাস্থ্য ও শিক্ষা এই দুটি বিষয়কে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। এসব ক্ষেত্রে যে সহযোগিতা প্রয়োজন, আমাদের কাজ হচ্ছে তা নিশ্চিত করা।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মো. নাজমুল হুদা খন্দকার, নাছির উদ্দিন হাজারী, আবুল মনসুর মিশন, খন্দকার বিল্লাল হোসেন প্রমুখ।

পরে এসএসসি, দাখিল ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে তাদের অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।