আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

ভেনিসে ‘নাজা’ তথ্যচিত্রে ২৪ মিনিটের করতালি

Tania Jaha2026-09-11 10:09:53 PMদেখেছেন 39 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভেনিসে ‘নাজা’ তথ্যচিত্রে ২৪ মিনিটের করতালি

২৪ঘণ্টা অনলাইন: গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার অভিযোগ অনুসন্ধান করে নির্মিত ইসরায়েলি তথ্যচিত্র ‘নাজা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে ব্যাপক সাড়া ফেলেছে। প্রদর্শনী শেষে টানা ২৪ মিনিট ৩০ সেকেন্ড করতালি দিয়েছেন দর্শকরা। উৎসবের ইতিহাসে এটি অন্যতম দীর্ঘস্থায়ী দর্শক প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে।

৮০ মিনিটের তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোর। ২০২৫ সালে সেরা তথ্যচিত্রের অস্কারজয়ী ‘নো আদার ল্যান্ড’-এর নির্মাতাদেরও একজন তারা।

‘নাজা’ নির্মাণে প্রায় তিন বছর সময় নিয়েছেন দুই নির্মাতা। এ সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাবেক ও বর্তমান সদস্যদের সাক্ষাৎকার নেওয়া হয়। নিরাপত্তার কারণে সাক্ষাৎকারদাতাদের পরিচয় গোপন রাখা হয়েছে। তাদের মুখ ও কণ্ঠ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। বেশিরভাগ সাক্ষাৎকার রাতের আঁধারে তেল আবিবের বিভিন্ন ছাদে ধারণ করা হয়।

তথ্যচিত্রটিতে গাজায় লক্ষ্যবস্তু নির্ধারণের পদ্ধতি এবং এআই-নির্ভর প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষভাবে উঠে এসেছে ‘ল্যাভেন্ডার’ নামের একটি এআই-সহায়ক ব্যবস্থার বিষয়টি। নির্মাতাদের দাবি, টেলিযোগাযোগ নেটওয়ার্ক থেকে সংগৃহীত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্তে এই প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছেন সাক্ষাৎকারদাতারা।

ছবিতে অংশ নেওয়া কয়েকজন ইসরায়েলি সামরিক সদস্য বেসামরিক মানুষের বাড়িঘর ধ্বংস, মানবিক আইন উপেক্ষা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক বাহিনীর মধ্যে তৈরি হওয়া ঘৃণার পরিবেশ নিয়েও কথা বলেছেন। তাদের বক্তব্যে উঠে এসেছে, হামলার জন্য চিহ্নিত কিছু বাড়িতে পরিবার থাকার বিষয়টি গোয়েন্দা কর্মকর্তাদের জানা ছিল।

নির্মাতা ইউভাল আব্রাহাম জানিয়েছেন, ইসরায়েলকে দেওয়া পশ্চিমা দেশগুলোর সমর্থন পুনর্বিবেচনা এবং নিষেধাজ্ঞার মতো পদক্ষেপের মাধ্যমে চাপ প্রয়োগ করা উচিত। একই সঙ্গে মানবাধিকার ও রাজনৈতিক সমাধানের পক্ষে কাজ করা ব্যক্তিদের অবস্থান আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার প্রয়োজন বলেও তিনি মনে করেন।

ভেনিসে তথ্যচিত্রটির প্রদর্শনী শেষে নির্মাতা আব্রাহাম ও সোরকে আবেগাপ্লুত দেখা যায়। দর্শকদের কয়েকজন ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেন। অস্কারজয়ী নির্মাতা জোনাথন গ্লেজারও নির্মাতাদের পাশে দাঁড়িয়ে করতালিতে অংশ নেন।

এর আগে ভেনিসে গাজা নিয়ে নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ছবিটি দীর্ঘ দর্শক অভ্যর্থনা পেয়েছিল। ২০২৫ সালে প্রদর্শনীর পর ছবিটি প্রায় ২২ থেকে ২৩ মিনিটের করতালি পায় এবং পরে উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার অর্জন করে।

এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া একমাত্র তথ্যচিত্র ‘নাজা’। শনিবার উৎসবের পুরস্কার ঘোষণা হওয়ার কথা রয়েছে। দীর্ঘস্থায়ী দর্শক প্রতিক্রিয়ার পর ছবিটি এবারের উৎসবের আলোচিত চলচ্চিত্রগুলোর একটি হয়ে উঠেছে।