সুইমিং পুলে পরীমনির নতুন ছবি, ফের আলোচনায়

২৪ঘণ্টা অনলাইন: সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে প্রায়ই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। ফ্যাশন ও লাইফস্টাইলের ভিন্নধর্মী উপস্থাপনায় ভক্তদের নজর কাড়েন তিনি।
সাঁতার কাটতেও বেশ পছন্দ করেন এই অভিনেত্রী। পুকুর কিংবা সুইমিং পুল—দুই জায়গাতেই জলকেলিতে মেতে উঠতে দেখা যায় তাকে। এর আগে গত আগস্টে সুইমিং পুল থেকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন পরীমনি। সেসব ছবি নিয়েও সামাজিক মাধ্যমে তৈরি হয়েছিল আলোচনা।
এবার আবারও সুইমিং পুলের ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি। ১০ সেপ্টেম্বর বিকেলে ফেসবুকে দুটি ছবি শেয়ার করেন পরীমনি।
ছবিতে সুইমস্যুট পরা অবস্থায় সুইমিং পুলের পানিতে দেখা যায় তাকে। একটি ছবিতে ভেজা চুলে হাত রেখে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন তিনি। অন্য ছবিতে পানির ওপর স্বাচ্ছন্দ্যে ভেসে থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে।
ছবি প্রকাশের পরপরই তা ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে। কমেন্ট বক্সে জমতে থাকে নানা ধরনের প্রতিক্রিয়া। অনেকেই পরীমনির নতুন লুক ও স্টাইলের প্রশংসা করেছেন।
কাজের ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় পরীমনি। ব্যক্তিগত মুহূর্ত, লাইফস্টাইল ও ফ্যাশনসংক্রান্ত বিভিন্ন ছবি-ভিডিও নিয়মিত শেয়ার করেন তিনি। সুইমিং পুলের নতুন ছবিগুলোও সেই ধারাবাহিকতায় ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
