আন্তর্জাতিক
গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ সদস্য নিহত
Anisur Rahman2026-09-11 01:13:38 AMদেখেছেন 41 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন : গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় বৃহস্পতিবার দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি হাসপাতাল ও নিরাপত্তা সূত্র। খবর বার্তা সংস্থা এএফপি’র।
গাজা সিটির আল-শিফা হাসপাতালের এক কর্মকর্তা জানান, উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়া প্রজেক্ট এলাকায় একটি বাড়িতে ইসরাইলি হামলায় আহমাদ পরিবারের চার সদস্যের মরদেহ খণ্ড-বিখণ্ড অবস্থায় উদ্ধার করা হয়। এই হামলায় নিহত দুই বয়স যথাক্রমে ১২ বছর ও ৮ বছর। এদিকে, এএফপি ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, ঘটনাটি সম্পর্কে তারা যাচাই করে দেখছে।
