আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
অর্থনীতি

দুই ট্রাকে মিলল সিগারেট কারখানার সরঞ্জাম

Tania Jaha2026-09-09 02:50:23 PMদেখেছেন 54 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দুই ট্রাকে মিলল সিগারেট কারখানার সরঞ্জাম

২৪ঘণ্টা অনলাইন : খুলনার বাগেরহাটে দুটি ট্রাক থেকে সিগারেট তৈরির মেশিন, বিপুল পরিমাণ তামাক ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। অভিযানে মোট ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাকসহ সিগারেট উৎপাদনের প্রয়োজনীয় প্রায় সব ধরনের সরঞ্জাম পাওয়া গেছে।

৮ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক দুটি আটক করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এনবিআর জানায়, আটক ট্রাক দুটির একটি বগুড়া-ট ১১-০৭১৪ এবং অন্যটি ঢাকা মেট্রো-ট ১৬-২৬৪০। তল্লাশির পর এগুলো থেকে এক সেট মেকিং মেশিন, এক সেট প্যাকিং মেশিন, ৫০টি প্লাস্টিক ক্যারেট ও একটি জেনারেটর উদ্ধার করা হয়।

এ ছাড়া ৫১ বস্তা কাটিং তামাক পাওয়া গেছে। প্রতিটি বস্তায় ২৫ কেজি করে মোট ১ হাজার ২৭৫ কেজি তামাক ছিল। জব্দ করা হয়েছে ৭৬ রোল সিগারেট পেপার, পাঁচ কার্টন ফিল্টার পেপার, তিন ড্রাম গাম, ৫৪ রোল ফয়েল পেপার, ছয় বক্স প্যাকেট তৈরির কাগজ, একটি হাওয়ার ট্যাংক ও ১০০ পিস স্কচটেপ।

ভ্যাট বিভাগ বলছে, জব্দ করা সরঞ্জামের মধ্যে সিগারেট উৎপাদনের প্রায় সব ধরনের মেশিন ও কাঁচামাল রয়েছে। তাই পুরো সেটআপটিকে একটি সম্ভাব্য পূর্ণাঙ্গ সিগারেট কারখানার সরঞ্জাম হিসেবে দেখা হচ্ছে।

এসব মালামাল কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধভাবে সিগারেট উৎপাদনের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক ছিল কি না, তদন্ত শেষে তা জানা যাবে।

আটক দুই ট্রাক ও জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনবিআর।