আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অনেক সময় মনে হয়েছে নিজেকে শেষ করে দিই, বিবাহবিচ্ছেদ নিয়ে শ্রাবন্তী

Anisur Rahman2026-09-09 12:54:44 AMদেখেছেন 46 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অনেক সময় মনে হয়েছে নিজেকে শেষ করে দিই, বিবাহবিচ্ছেদ নিয়ে শ্রাবন্তী

২৪ঘণ্টা অনলাইন : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন। বিশেষ করে তিনবার বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে অকল্পনীয় মানসিক নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে!  

ভালোবেসে ঘর বেঁধেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। কিন্তু সেই ভালোবাসা বারবার আঘাতে রূপ নেয়; যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে, আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা জানান এই অভিনেত্রী। এ আলাপচারিতায় শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, “অনেক সময় মনে হয়েছে নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি কেন শেষ করব? একটা ভুল পছন্দের কারণে?” 

২০০৩ সালে শ্রাবন্তী চ্যাটার্জির বয়স খুবই কম ছিল। তখন পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে; যার নাম অভিমন্যু। শ্রাবন্তী তাকে ভালোবেসে ‘ঝিনুক’ নামে ডাকেন। মা-বাবার বিচ্ছেদের পর ঝিনুক মায়ের কাছেই বেড়ে উঠেছেন।  

রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৬ সালের জুলাইয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রি বিয়ে হয়। ২০১৭ সালের আগস্টের দিকে দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর বেজে ওঠে। ২০১৭ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী।  

এরপর কয়েক বছর একা ছিলেন শ্রাবন্তী। ২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখান থেকে ফিরে চুপচাপ শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু তার গোপন বিয়ে নিয়ে রচিত হতে থাকে লুকোচুরি গল্প।ভালোবেসে তৃতীয় সংসার বাঁধলেও তা স্থায়ী হয়নি। বিয়ের এক বছর পরই এ সংসারে ভাঙনের সুর বেজে ওঠে। যা আদালত পর্যন্ত গড়ায়। সর্বশেষ শ্রাবন্তীর এ সংসারও ভেঙে যায়।

অনেক সময় মনে হয়েছে নিজেকে শেষ করে দিই, বিবাহবিচ্ছেদ নিয়ে শ্রাবন্তী | ২৪ঘণ্টা