জাতীয়
১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
dibbo2026-09-08 02:48:21 PMদেখেছেন 54 বার
শেয়ার করুন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এ সংক্রান্ত্র একটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২০ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
