আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
সারাদেশ

ফরিদপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সবাই আশঙ্কামুক্ত

Anisur Rahman2026-09-06 11:46:49 PMদেখেছেন 50 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফরিদপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সবাই আশঙ্কামুক্ত

২৪ ঘণ্টা অনলাইন : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন ভাঙ্গা উপজেলার এক নারী। সন্তান ও মা—চারজনই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন। ৫ সেপ্টেম্বর  বিকালে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর।এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সফল অস্ত্রোপচার বা চিকিৎসার মাধ্যমে ওই নারী শিশু তিনটির জন্ম দেন। 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার রায়পাড়া ইউনিয়নের সদরদী গ্রামের বাসিন্দা সোহাগ মাতুব্বরের স্ত্রী সম্প্রতি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তিনি সফলভাবে তিন নবজাতকের জন্ম দেন। একসাথে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। পরিবারের পক্ষ থেকে মা ও নবজাতকদের দীর্ঘায়ু এবং পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর জানান, একসঙ্গে তিনটি শিশুর জন্ম হওয়া একটি জটিল ও সংবেদনশীল বিষয় হলেও চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টায় সফলভাবে তা সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তারা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। হাসপাতালের পক্ষ থেকে তাদের সার্বিক পরিচর্যা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি।