আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ, উদ্ধার ৮৭%

Tania Jaha2026-09-03 09:28:37 PMদেখেছেন 69 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ, উদ্ধার ৮৭%

২৪ঘণ্টা অনলাইন : চলতি বছরের (২০২৬) জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে সারাদেশে ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জন শিশুকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে এসেছে। পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে প্রায় ৮৭ শতাংশই উদ্ধার সম্ভব হয়েছে, আর এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ জন (১৩ শতাংশ)।

৩ সেপ্টেম্বর পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, গণমাধ্যমে শিশুদের নিখোঁজ হওয়ার সংবাদ আসলেও উদ্ধারের পূর্ণাঙ্গ তথ্য না থাকায় জনমনে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। স্থানীয় থানাসমূহের প্রাপ্ত তথ্য যাচাই করে এই প্রকৃত চিত্র প্রকাশ করা হয়েছে।

বয়সভিত্তিক নিখোঁজ ও উদ্ধারের চিত্র:

  • ০ থেকে ৯ বছর: এই বয়সী শিশুদের নিখোঁজের ঘটনায় ৪৭৪টি জিডি হয়। এর মধ্যে ৪০৬ জন উদ্ধার হয়েছে এবং ৬৮ জন এখনো উদ্ধার হয়নি।

  • ১০ থেকে ১৭ বছর: এই বয়সী কিশোর-কিশোরীদের ক্ষেত্রে ১৫,২৪৩টি জিডি করা হয়। তাদের মধ্যে ১৩,২৭৩ জন উদ্ধার হলেও ১,৯৭০ জনের খোঁজ এখনো মেলেনি।

নিখোঁজের কারণ ও অনলাইন জিডি: পুলিশের বিশ্লেষণ অনুযায়ী, ছোট শিশুরা মূলত পথ ভুলে বা নাম-ঠিকানা বলতে না পেরে নিখোঁজ হয়। অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সীদের নিখোঁজের পেছনে অভিমান, পড়াশোনার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে পড়ার ভয়, স্বাচ্ছন্দ্যময় ও স্বাধীন জীবনের আকাঙ্ক্ষা, পারিবারিক কলহ এবং বন্ধুদের প্রভাব কাজ করে।

পুলিশ সদরদপ্তর আরও জানায়, বর্তমানে অনলাইন জিডি সুবিধা চালু থাকায় সাধারণ ডায়েরির সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যা ২০২৩ সালে ছিল ১৭,৮০৮টি, ২০২৪ সালে ১৬,৪১৪টি এবং ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছিল ২২,৫৫০টিতে।

৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ, উদ্ধার ৮৭% | ২৪ঘণ্টা