আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
সারাদেশ

দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : তথ্যমন্ত্রী

Anisur Rahman2026-09-02 11:34:09 PMদেখেছেন 62 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : তথ্যমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন : ভোলার সার্বিক উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, ভোলায় আর প্রতিহিংসা ও মারামারির রাজনীতি দেখতে চাই না। ২ সেপ্টেম্বর তিন দিনের সফরে ভোলায় এসে শহরের নতুন বাজার চত্বরে আয়োজিত এক গণসংবর্ধনায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমি এই ভোলায় কোনো মন্ত্রী বা এমপি হিসেবে নয়, আপনাদের ভালোবাসার মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই। ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত ভোলার মানুষ আমার প্রতিটি বিপদে পাশে দাঁড়িয়েছে।তিনি বলেন, নির্বাচনে কে তাকে ভোট দিয়েছেন আর কে দেননি, তা নিয়ে তার কোনো বিভেদ নেই। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সব বিরোধী দলের জন্য তার দরজা খোলা থাকবে।

মন্ত্রী বলেন, ভোলার স্বার্থে এবং সার্বিক উন্নয়নে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এই ভোলায় আর কোনো প্রতিহিংসা বা মারামারির রাজনীতি থাকবে না।দেশের অর্থনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।দেশের একটি অত্যন্ত জটিল ও কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব নিয়েছেন। বর্তমানে গ্যাস ও বিদ্যুতের কিছুটা সংকট থাকলেও এ অবস্থা থেকে উত্তরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ভোলার প্রতিটি মানুষের প্রাণের দাবি এই সেতু। এ নিয়ে সবাই আন্দোলন করেছেন এবং সংসদেও জোরালো দাবি তোলা হয়েছে।তিনি বলেন, একটি চক্র সেতুর বিষয়টি নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা কাম্য নয়।

স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার করে মন্ত্রী বলেন, রাজনীতিতে চোর, চাঁদাবাজ, সন্ত্রাসী ও কমিশনভোগীদের কোনো স্থান নেই। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।তিনি বলেন, টিআর কিংবা কাবিখার বরাদ্দ নিয়ে কেউ অনিয়ম করলে সরাসরি ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দিন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।