পরীমনিতে মুগ্ধ, ভক্তের চোখে ‘পরী’

২৪ঘণ্টা অনলাইন: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও ভক্তদের নজর কেড়েছেন নিজের স্নিগ্ধ রূপে। সাদামাটা সাজে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
পরীমনির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। তবে চলচ্চিত্রে ‘পরীমনি’ নামেই ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। নতুন ছবিগুলোতেও যেন তার নামের সঙ্গে মিশে থাকা ‘পরী’র উপস্থিতিই খুঁজে পেয়েছেন ভক্তরা।
ছবিগুলো পরীমনি নিজেই তুলেছেন। কোনো ছবিতে লাজুক হাসি, আবার কোনো ছবিতে খোলা আকাশের দিকে হাত বাড়িয়ে দিতে দেখা গেছে তাকে। প্রাকৃতিক পরিবেশে সাদামাটা সাজের এসব ছবি প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয় প্রশংসার ঝড়।
এক অনুসারী মন্তব্য করেছেন, ‘পরীকে দেখতে পরীর মতোই লাগে।’ আরেকজন লিখেছেন, ‘আকাশ থেকে নেমে এসেছে ডানা কাটা সাদা পরী।’ কেউ আবার লিখেছেন, ‘পরী আছে, শুধু ডানা দুটো দরকার।’
সাদা শাড়ি ও সাদামাটা সাজে পরীমনির এই লুক নেটিজেনদেরও বেশ পছন্দ হয়েছে। ছবি প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যেই পোস্টটিতে ৪১ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যও করেন প্রায় চার হাজার মানুষ। পাশাপাশি ছবিগুলো শেয়ার হয়েছে শত শতবার।
অভিনয়ে বর্তমানে কিছুটা অনিয়মিত পরীমনি। নিজের পোশাকের ব্র্যান্ড নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি দুই সন্তানকে ঘিরেও রয়েছে তার পারিবারিক ব্যস্ততা।
সর্বশেষ কোরবানির ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’-তে পরীমনিকে পর্দায় দেখা গেছে।
