আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

‘যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়’ পুতিনকে শান্তির বার্তা মোদির

Anisur Rahman2026-09-01 12:06:57 AMদেখেছেন 59 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়’ পুতিনকে শান্তির বার্তা মোদির

২৪ঘণ্টা  অনলাইন : কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৬তম বার্ষিক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে রাশিয়া ও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মোদি বলেছেন, বিশ্বকে এখন ‘অনন্ত যুদ্ধ’ থেকে ‘যুদ্ধের অবসানে’র দিকে এগিয়ে যেতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে তিনি বলেন, ‘ভারত সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে, যা সমগ্র মানবজাতির জন্য অপরিহার্য।’

প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, ‘যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়।’ অপরদিকে শান্তির প্রতিটি পদক্ষেপ মানবজাতিকে নতুন আশা ও উৎসাহে উদ্দীপিত করে।গান্ধী ও বুদ্ধের ভূমির প্রতিনিধি হিসেবে ভারত সব সময়ই শান্তির পথকে সমর্থন করে বলে মোদি জানান, ভারত ইউক্রেন সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সব ধরনের প্রচেষ্টাকে সর্বদাই সমর্থন দিয়ে যাবে।

বৈঠকে দুই নেতার মধ্যে আন্তরিক করমর্দন ও কোলাকুলি হয়। চলমান এসসিও সম্মেলন দুইদিনব্যাপী অনুষ্ঠিত হবে।ইউক্রেন পরিস্থিতি ছাড়াও ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সার সরবরাহ নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।