আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

পিকেএসএফের ৮০ সহযোগী সংস্থার নিরীক্ষা নিয়ে সমন্বয় সভা

dibbo29-08-2026 02:41:27 PMদেখেছেন 43 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পিকেএসএফের ৮০ সহযোগী সংস্থার নিরীক্ষা নিয়ে সমন্বয় সভা

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ৮০টি সহযোগী সংস্থার ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করতে ১৪টি অডিট ফার্মের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) পিকেএসএফ ভবন-১-এ এ সভা অনুষ্ঠিত হয়। এতে ১৪টি অডিট ফার্মের ৫৬ জন প্রতিনিধি অংশ নেন।

সভায় নিরীক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক, অনুসরণীয় পদ্ধতি, নিরীক্ষার গুণগত মান এবং অডিট ফার্মগুলোর করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পিকেএসএফ জানায়, সংস্থাটির বিভিন্ন কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি, সংশ্লিষ্ট জনগোষ্ঠীর কাছে সুফল যথাযথভাবে পৌঁছানো এবং কার্যক্রম বাস্তবায়নে আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।

নিরীক্ষার মাধ্যমে মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক ব্যবস্থাপনার যথার্থতা যাচাইয়ের পাশাপাশি বিদ্যমান নীতিমালা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় উন্নয়নের ক্ষেত্রগুলোও চিহ্নিত করা হয়।

সভায় পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের উদ্বোধনী বক্তব্য দেন। এ সময় পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ, সিনিয়র মহাব্যবস্থাপক আঃ খালেক মিঞা এবং সিনিয়র মহাব্যবস্থাপক বিভূতি ভূষণ বিশ্বাস উপস্থিত ছিলেন।

নিরীক্ষা কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে সভায় উপস্থাপনা করেন পিকেএসএফের সহকারী মহাব্যবস্থাপক দিলীপ কুমার লাহিড়ী।

সভায় সহযোগী সংস্থাগুলোর নিরীক্ষা কার্যক্রম আরও মানসম্মত, কার্যকর ও স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।