আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ময়মনসিংহে তরুণদের ডিজিটাল নিরাপত্তা ও তথ্য যাচাই নিয়ে বুটক্যাম্প

dibbo29-08-2026 02:07:07 PMদেখেছেন 60 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ময়মনসিংহে তরুণদের ডিজিটাল নিরাপত্তা ও তথ্য যাচাই নিয়ে বুটক্যাম্প

ময়মনসিংহে তরুণদের মধ্যে মতপ্রকাশের স্বাধীনতা, ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাধীনতা বুটক্যাম্প’। এতে বাস্তবভিত্তিক বিভিন্ন অনলাইন চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে তরুণদের তথ্য যাচাই ও দায়িত্বশীলভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

২০ আগস্ট ময়মনসিংহে আয়োজিত এই বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা শুধু শ্রেণিকক্ষের আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমে অংশ নেন। ইন্টার‌্যাকটিভ অনুশীলন, দলীয় কাজ এবং হাতে-কলমে তথ্য যাচাইয়ের মাধ্যমে তারা অনলাইনে কীভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে, কীভাবে বিভিন্ন অনলাইন কনটেন্টের সত্যতা যাচাই করা যায় এবং কীভাবে ব্যক্তিগত অ্যাকাউন্ট ও ডিভাইস নিরাপদ রাখা যায়- এসব বিষয়ে ধারণা নেন।

বুটক্যাম্পে অনলাইন হয়রানি, প্রযুক্তির মাধ্যমে সংঘটিত লিঙ্গভিত্তিক সহিংসতা, বিকৃত বা কারসাজি করা কনটেন্ট এবং অনলাইনে ক্ষতিকর পরিস্থিতির মুখোমুখি হলে কোথা থেকে সহায়তা পাওয়া যেতে পারে- এসব বিষয় নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ এবং ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উপপরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ। তাদের অংশগ্রহণ তরুণদের ডিজিটাল জ্ঞান ও নেতৃত্বের সঙ্গে যুব উন্নয়ন এবং নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তি নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানগুলোর সংযোগের গুরুত্ব তুলে ধরে।

বুটক্যাম্পের মূল বার্তা ছিল- তরুণরা যেন শুধু তথ্যের ভোক্তা হয়ে না থাকে; বরং তারা যেন তথ্য নিয়ে প্রশ্ন করার, সত্যতা যাচাই করার এবং ডিজিটাল পরিসরে দায়িত্বশীলভাবে কাজ করার আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জন করে।

‘স্বাধীনতা: ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (FREEDOM)’ প্রকল্পের আওতায় ময়মনসিংহের এই বুটক্যাম্প আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রকল্পটি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নেতৃত্বে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।
 

ময়মনসিংহে তরুণদের ডিজিটাল নিরাপত্তা ও তথ্য যাচাই নিয়ে বুটক্যাম্প | ২৪ঘণ্টা