আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

dibbo27-08-2026 01:42:29 PMদেখেছেন 62 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেও এখনও দেশে ফেরেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম শেষে আবারও সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। সেখানে আফগানিস্তানের আয়োজনে ওয়ানডে ও টেস্ট খেলার কথা থাকলেও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের বদলে এখন ত্রিদেশীয় সিরিজ হবে। তৃতীয় দল হিসেবে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে। 

আসছে সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আসন্ন সিরিজটি কার্যত অনিশ্চিত। যে কারণে এই সময়ে স্কিল ক্যাম্পের ওপর কাজ করবেন জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা। 

এরপর আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল টাইগারদের।  

অক্টোবরের শুরুতেই বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের এই ত্রিদেশীয় ওয়ানডে লড়াই মাঠে গড়াচ্ছে।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ দিকে ছিল। যদিও ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কারণ আফগানিস্তান বোর্ড জিম্বাবুয়েকে প্রস্তাব দিয়ে রেখেছিল ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য। এতদিন চুপ থাকলেও শেষ পর্যন্ত ট্রাইনেশন সিরিজটি খেলার জন্য রাজি হয়েছে তারা। 

বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজে যোগ হচ্ছে জিম্বাবুয়ে দল। সেক্ষেত্রে বেড়ে যাবে ম্যাচের সংখ্যা। অক্টোবরের শুরুতেই আয়োজিত হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের এই ত্রিদেশীয় ওয়ানডে লড়াই। এরপর হবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান | ২৪ঘণ্টা