আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

কাঁঠাল প্রক্রিয়াজাতকরণে ৩৬ উদ্যোক্তাকে প্রশিক্ষণ

dibbo27-08-2026 01:36:55 PMদেখেছেন 45 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কাঁঠাল প্রক্রিয়াজাতকরণে ৩৬ উদ্যোক্তাকে প্রশিক্ষণ

কাঁঠালের সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে গাজীপুরে পাঁচ দিনব্যাপী ডেমনস্ট্রেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এসএমই ফাউন্ডেশন ও গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৯ থেকে ২৩ আগস্ট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিভিশনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৩৬ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

কর্মশালায় পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিভিশনের বিজ্ঞানীরা রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। তারা কাঁঠাল থেকে চিপস, আচার, ফ্রেশ কাট, কাঁঠালস্বত্ব, ভেজিটেবল মিট, অসমোটিক ডিহাইড্রেটেড পণ্য, রেডি-টু-কুক পণ্য, ক্যান্ডি, কেক, বিস্কুট, কাটলেট ও জ্যামসহ বিভিন্ন পণ্য তৈরির প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করেন।

এ ছাড়া স্টিপিং পদ্ধতি ও চিনির দ্রবণে কাঁঠাল সংরক্ষণ, পণ্য মোড়কজাতকরণসহ বিভিন্ন বিষয়ে উদ্যোক্তাদের ধারণা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালার অংশ হিসেবে ২২ আগস্ট ‘সিদীপ এন্টারপ্রাইজ লিমিটেড’ পরিদর্শন করেন অংশগ্রহণকারীরা। সেখানে উৎপাদনভিত্তিক আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল, উৎপাদন পদ্ধতি, কারখানা ব্যবস্থাপনা, কারখানার লে-আউট, যন্ত্রপাতি ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা এবং ব্যবহারিক ডেমনস্ট্রেশন দেওয়া হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদির। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ খালেদুজ্জামান তালুকদার। স্বাগত বক্তব্য দেন বিএআরআইয়ের পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নাজির এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম।

আয়োজকরা জানান, কাঁঠালের সংগ্রহোত্তর ক্ষতি কমানো, এর বহুমুখী ব্যবহার বাড়ানো এবং প্রক্রিয়াজাত কাঁঠালজাত পণ্যের মাধ্যমে উদ্যোক্তাদের নতুন ব্যবসার সুযোগ তৈরিই এ কর্মশালার অন্যতম লক্ষ্য। প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তারা কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।