গ্রামীণ অর্থায়ন নিয়ে গবেষণার উদ্বোধনে প্যানেল আলোচনায় এসএমই ফাউন্ডেশন

বাংলাদেশের গ্রামীণ অর্থায়ন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে নতুন গবেষণার উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়েছেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার।
শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে দ্য ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম) পরিচালিত ‘Comprehensive Rural Finance Study in Bangladesh’ শীর্ষক গবেষণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্যানেল আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
প্যানেল আলোচনায় দেশের গ্রামীণ অর্থায়নের বর্তমান পরিস্থিতি, অর্থায়নে বিদ্যমান সুযোগ ও চ্যালেঞ্জ এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবার পরিধি আরও বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রামীণ অর্থায়ন ব্যবস্থা নিয়ে এ ধরনের গবেষণা নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা দিতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষক এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন নিশ্চিত করতে গবেষণার ফলাফল ভূমিকা রাখতে পারে।
