মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নিয়োগে শেকৃবিতে দোয়া মাহফিল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সফলতা কামনা করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমিন, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ খোন্দকার আসাদুজ্জামান, রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত রাষ্ট্রপতির সফল দায়িত্বপালনের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও দেশের সার্বিক অগ্রগতি কামনা করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
