আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

dibbo27-08-2026 12:39:13 PMদেখেছেন 47 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় দ্বিতীয় ‘স্বাস্থ্য চর্চা’ (Shastho Chorcha) সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এবারের সংলাপের প্রতিপাদ্য ছিল- ‘ডেঙ্গু: সম্মিলিত উদ্যোগে জীবন সুরক্ষা, সরকার ও সমাজের সমন্বিত পদক্ষেপ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। সংলাপে সভাপতিত্ব করেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. আহমেদ জ্যামশীদ মোহাম্মদ।

সংলাপে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা, শিক্ষাবিদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা অংশ নেন।

আলোচনায় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় বাড়ানো এবং কার্যকর যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে রোগ শনাক্ত ও নজরদারি, ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা, মশা নিয়ন্ত্রণ এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, “ডেঙ্গু মোকাবিলা খণ্ড খণ্ডভাবে করলে হবে না। একই সময় ও একই এলাকায় রোগ নজরদারি, ঝুঁকি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা, মশা নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। এসব কার্যক্রমকে সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে।”

সংলাপে বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য খাতের একক দায়িত্ব নয়। সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সমাজের সব স্তরের মানুষের দীর্ঘমেয়াদি ও সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

তারা আরও বলেন, প্রত্যেক খাতকে নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলার পাশাপাশি সারা দেশে মানুষের জীবন ও স্বাস্থ্য আরও কার্যকরভাবে সুরক্ষিত রাখা সম্ভব হবে।

এএডি/

ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান | ২৪ঘণ্টা