আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
বিনোদন

মাধুবালার চরিত্রে পর্দা মাতাবেন সারা অর্জুন

dibbo23-08-2026 12:47:22 PMদেখেছেন 69 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মাধুবালার চরিত্রে পর্দা মাতাবেন সারা অর্জুন

২৪ ঘণ্টা অনলাইন : মিষ্টি মুখশ্রী আর মায়াবী চাহনির সারা অর্জুন দুরন্ত অভিনয়ে জানান দিলেন, তিনি হতে যাচ্ছেন বলিউডের লম্বা রেসের ঘোড়া। ঠিক তা-ই। এবার ‘ধুরন্ধর’ নায়িকা সারা হতে যাচ্ছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালা। মাধুবালার চরিত্রে অভিনয়ের জন্য তাকেই বেছে নিলেন বলিউডের খ্যাতিমান নির্মাতা ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালি। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ শেষ করেই বানসালি কার পরের প্রজেক্ট মাধুবালার বায়োপিকের কাজে হাত দিতে যাচ্ছেন।

মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামস এলাকায় বর্তমানে লাভ অ্যান্ড ওয়ার-এর শেষ গানের দৃশ্যের শুটিং চলছে। সেটির কাজ শেষ হওয়ার পর বানসালি একই সেট ব্যবহার করে মাধুবালার বায়োপিকের শুটিং শুরু করবেন বলে জানা গেছে। আগস্টের শেষেই সেট পরিবর্তনের কাজ শুরু করবেন প্রোডাকশন ডিজাইন দলের সদস্যরা। ‘ডার্লিংস’খ্যাত নির্মাতা জসমিত কে. রিন মাধুবালার বায়োপিকটি পরিচালনা করবেন বলে জানা গেছে।

আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর থেকেই বলিউডে গ্ল্যাামার কন্যা সারা অর্জুনকে নিয়ে চর্চা বাড়ছিল। তবে বিনোদন জগতে সারার পথচলা দীর্ঘদিনের। মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবী থিরুমাগাল’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর একে একে তামিল, তেলেগু ও হিন্দি-তিন ইন্ডাস্ট্রিতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মধুবালার চরিত্র তার ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।