আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
বিনোদন

মধুবালার বায়োপিকে সারা অর্জুন

Tania Jaha23-08-2026 12:29:02 AMদেখেছেন 74 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মধুবালার বায়োপিকে সারা অর্জুন

২৪ঘণ্টা  অনলাইন : বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবন নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত বায়োপিকের কাজ অবশেষে শুরু হতে যাচ্ছে। নির্মাতা জসমিত কে রিনের পরিচালনায় এবং সঞ্জয়লীলা বানসালির প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটির শুটিং আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

মধুবালার চরিত্রে অভিনয় করবেন তরুণ অভিনেত্রী সারা অর্জুন। এরই মধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করেছেন তিনি। মধুবালার জীবন, ব্যক্তিত্ব, আচরণ ও অভিনয়শৈলী নিয়ে বিস্তারিত গবেষণা করছেন অভিনেত্রী।

সঞ্জয়লীলা বানসালি বর্তমানে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ নিয়ে ব্যস্ত। সিনেমাটির একটি গানের দৃশ্যের শুটিং শেষ হওয়ার পর মধুবালার বায়োপিকের সেট নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পামস এলাকায় সেট নির্মাণ করা হবে এবং সেপ্টেম্বরেই সেখানে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

তবে মধুবালার বায়োপিকের নাম এখনো চূড়ান্ত হয়নি। সিনেমাটিতে কিংবদন্তি অভিনেত্রীর জীবনের বিভিন্ন অধ্যায় ও ব্যক্তিগত-অভিনয়জীবনের নানা দিক তুলে ধরা হবে।

এদিকে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজও প্রায় শেষের দিকে। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত সিনেমাটি আগামী বছরের ২১ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।