আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ক্রীড়া

ম্যাকাইতে ব্যাটে-বলে ইতিহাস গড়লেন শরীফুল

Anisur Rahman22-08-2026 09:14:50 PMদেখেছেন 67 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ম্যাকাইতে ব্যাটে-বলে ইতিহাস গড়লেন শরীফুল

২৪ঘণ্টা  অনলাইন : ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাট ও বল হাতে দুর্দান্ত নৈপুণ্যে রেকর্ডের মালিক হলেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। শনিবার (২২ আগস্ট) টেস্টের প্রথম দিনে টস হেরে আগে ব্যাট করে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। 

৩৯ রানে নবম উইকেট পতনের পর তাইজুল ইসলামকে নিয়ে শেষ উইকেটে ২৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে সর্বনিম্ন দলীয় রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেন শরীফুল। ব্যাট হাতে ১১ নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন তিনি।

জবাবে প্রথম দিন শেষে ৮ উইকেটে ১৬৫ রান করেছে অস্ট্রেলিয়া। ২ উইকেট হাতে নিয়ে ১০১ রানে এগিয়ে অজিরা। বল হাতে বাংলাদেশের সফল বোলার শরীফুল। ১১ ওভার বল করে ৩৫ রানে ৬ উইকেট শিকার করেন তিনি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে শরীফুল ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৫ বা তার বেশি রান করার পাশাপাশি বোলিংয়ে অন্তত ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন। দলের ব্যাটারদের ব্যর্থতার পর শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। দিন শেষে ১০১ রানে পিছিয়ে থাকলেও শরীফুলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচে টিকে আছে টাইগাররা। ১৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে প্রথমবার ইনিংসে ৫ উইকেট নিলেন এই বাঁহাতি পেসার।