আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ইতালির পথে অভিবাসীবাহী নৌকা ডুবে ১৩ জন নিখোঁজ

dibbo22-08-2026 11:30:28 AMদেখেছেন 48 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইতালির পথে অভিবাসীবাহী নৌকা ডুবে ১৩ জন নিখোঁজ

২৪ ঘণ্টা অনলাইন : ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন তিউনিসীয় নিখোঁজ হয়েছেন। অভিবাসন অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন এ তথ্য জানিয়েছে। শনিবার আলজাজিরা এ খবর প্রকাশ করেছে।

তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার প্রধান মোস্তফা আবদেলকেবির জানান, নৌকাটি বৃহস্পতিবার ভোরে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর স্থানীয় একটি নৌযান দুইজনকে উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া একজন জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা সাগরে আটকে ছিলেন। অপর উদ্ধার হওয়া ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবদেলকেবির।

তিউনিসিয়া একসময় ইউরোপে পাড়ি জমানোর জন্য অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাস্থল ছিল। তবে গত দুই বছরে দেশটি থেকে ইউরোপমুখী অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর পেছনে তিউনিসিয়ার কঠোর অভিযান এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সমুদ্রপথে নিয়ন্ত্রণ জোরদার করার বিষয়টি রয়েছে।

উত্তর আফ্রিকার এই দেশটি শুধু তিউনিসীয়দের নয়, আফ্রিকার বিভিন্ন দেশের ইউরোপগামী অভিবাসীদেরও গুরুত্বপূর্ণ যাত্রাপথ ছিল। তাদের অনেকেই অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝুঁকিপূর্ণ নৌযানে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন।

তিউনিসিয়া ও ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন চুক্তি নিয়েও মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা রয়েছে। গত জুলাইয়ে ৪৬টি মানবাধিকার সংগঠন অভিযোগ করে, অভিবাসন নিয়ন্ত্রণে ইইউর অর্থায়ন তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর মাধ্যমে সমুদ্রে ঝুঁকিপূর্ণ বাধাদান ও মানবাধিকার লঙ্ঘনকে উৎসাহিত করছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৩৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার হিসাব অনুযায়ী, ২০১১ সাল থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে সমুদ্রে প্রায় ১০ হাজার তিউনিসীয় নিখোঁজ হয়েছেন।

ইতালির পথে অভিবাসীবাহী নৌকা ডুবে ১৩ জন নিখোঁজ | ২৪ঘণ্টা