আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

অস্কারে বাংলাদেশি সিনেমা জমার আহ্বান

Tania Jaha20-08-2026 11:48:38 PMদেখেছেন 73 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অস্কারে বাংলাদেশি সিনেমা জমার আহ্বান

২৪ঘণ্টা অনলাইন :  ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রযোজক ও পরিচালকরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে সিনেমা জমা দিতে পারবেন।

২০ আগস্ট ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনলাইন ফরম পূরণের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের (এএমপিএএস) নিয়ম অনুযায়ী, আবেদন করা চলচ্চিত্রের দৈর্ঘ্য ৪০ মিনিটের বেশি হতে হবে। পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রের পাশাপাশি অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও বিবেচনার সুযোগ রয়েছে।

নির্বাচনের ক্ষেত্রে চলচ্চিত্রটির মূল সংলাপের ৫০ শতাংশের বেশি বাংলাদেশি ভাষায় হতে হবে। পাশাপাশি সিনেমায় স্পষ্ট ও নির্ভুল ইংরেজি সাবটাইটেল থাকা বাধ্যতামূলক।

অস্কারের জন্য যোগ্য হতে হলে সিনেমাটি ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের কোনো বাণিজ্যিক প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের জন্য প্রদর্শিত হতে হবে। প্রদর্শনের সময়সীমা হতে হবে টানা অন্তত সাত দিন।

তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগে কোনো সিনেমা টেলিভিশন, পে-পার-ভিউ, ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিভিডি, বিমানে প্রদর্শন কিংবা ইন্টারনেটের মতো অ-প্রেক্ষাগৃহ মাধ্যমে প্রকাশিত হলে সেটি অস্কারের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

এ ছাড়া চলচ্চিত্রটির সৃজনশীল নিয়ন্ত্রণ মূলত বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের হাতে থাকতে হবে। আবেদনের সময় নির্মাতা ও প্রযোজকদের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে হবে। কোনো তথ্য ভুল বা অসঙ্গতিপূর্ণ হলে আবেদন বাতিল হতে পারে।

আবেদন যাচাই-বাছাই শেষে বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র অস্কারের জন্য নির্বাচিত হবে। আগামী ২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সিনেমার নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে অস্কারের জন্য পাঠানো হয়েছিল লিসা গাজী পরিচালিত চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’।