আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

২০২৭ নারী বিশ্বকাপ, মারাকানায় বিশ্বকাপের ফাইনাল

Anisur Rahman20-08-2026 10:19:16 PMদেখেছেন 68 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
২০২৭ নারী বিশ্বকাপ, মারাকানায় বিশ্বকাপের ফাইনাল

২৪ঘণ্টা অনলাইন : প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপ হবে দক্ষিণ আমেরিকায়। বিশ্বকাপের আসরটি বসবে ব্রাজিলে। আগামী বছরের জুনে। ৩২ দলের বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের সূচি প্রকাশ করেছে ফিফা। শুরু এবং শেষ একই ভেন্যুতে। সেই ভেন্যু হচ্ছে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়াম।


লাতিন আমেরিকায় হতে যাওয়া প্রথম বিশ্বকাপ শুরু হবে ২৪ জুন। স্বাগতিক হিসেবে উদ্বোধনী ম্যাচে খেলবে ব্রাজিল। ফিরতি মাস জুলাইয়ের ২৫ তারিখ হবে ফাইনাল। বিশ্বের অন্যতম বিখ্যাত ভেন্যু মারাকানাতেই।ব্রাজিলের দুঃখ হিসেবে পরিচিত স্টেডিয়ামটি। কারণ, ১৯৫০ পুরুষ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে ব্রাজিলের সেই হৃদয়বিদারক পরাজয়।

 ব্রাজিলের ৮ শহরে হবে বিশ্বকাপ। প্রতি শহরে কমপক্ষে গ্রুপ পর্বের ৭টি এবং ন্যূনতম একটি নকআউট ম্যাচ হবে। শহরগুলো হচ্ছে ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে সালভাদর, বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো এবং সাও পাওলো।

এর মধ্যে ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে সালভাদরে শেষ ১৬ ম্যাচ হবে। অন্যদিকে বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো এবং সাও পাওলোতে হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল ম্যাচ হবে সাও পাওলো এবং রিওতে।

চূড়ান্ত সূচি চলতি বছরের শেষে প্রকাশিত হবে। নারী বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। ২০২৬ পুরুষ বিশ্বকাপেও তারাই চ্যাম্পিয়ন হয়েছে। তবে সর্বোচ্চ ৪ বার চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। অন্যদিকে এখন পর্যন্ত হওয়া ৯ বারের আসরে সোনালি ট্রফি ছোঁয়া হয়নি ব্রাজিলের মেয়েদের। অথচ সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন সেলেসাওদের ছেলেরা।

২০২৭ নারী বিশ্বকাপ, মারাকানায় বিশ্বকাপের ফাইনাল | ২৪ঘণ্টা