সোনার দাম বাড়ল ভরিতে ৩৮৫০ টাকা

২৪ ঘণ্টা অনলাইন : দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করায় ভ্যাটসহ প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ৩ হাজার ৮৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
২০ আগস্ট সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। আগের দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা।
