আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
বিনোদন

প্রথমবার জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা

Tania Jaha19-08-2026 11:37:44 PMদেখেছেন 87 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রথমবার জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা

২৪ঘণ্টা অনলাইন : বলিউডের দুই প্রজন্মের জনপ্রিয় তারকা সাইফ আলি খান ও কিয়ারা আদভানিকে এবার প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে সিনেমায়। ভৌতিক-থ্রিলার ঘরানার একটি নতুন ছবিতে জুটি বাঁধছেন তারা।

পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, সিনেমাটি নির্মাণ করবেন চিত্রনাট্যকার কনিকা ঢিলন। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। বর্তমানে ছবিটির চিত্রনাট্যের কাজ চলছে। বছরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সিনেমাটিতে থ্রিলারের পাশাপাশি অতিপ্রাকৃত উপাদানও থাকবে। নির্মাতা সাইফ ও কিয়ারাকে কেন্দ্র করেই গল্প ও চিত্রনাট্য সাজাচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

চিত্রনাট্যকার হিসেবে এরই মধ্যে বলিউডে পরিচিতি পেয়েছেন কনিকা ঢিলন। ‘মনমর্জিয়া’, ‘কেদারনাথ’, ‘হাসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘রক্ষা বন্ধন’ ও ‘ডাঙ্কি’র মতো সিনেমায় তার কাজ প্রশংসিত হয়েছে।

পরিচালক হিসেবে কনিকার প্রথম সিনেমায় সাইফ-কিয়ারার জুটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।