আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

যাযাবর নিয়ে ফিরছেন ভাবনা

dibbo19-08-2026 02:04:00 PMদেখেছেন 67 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যাযাবর নিয়ে ফিরছেন ভাবনা

২৪ ঘণ্টা অনলাইন : নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আশনা হাবিব ভাবনা। ‘যাযাবর’ নামের এ সিনেমাটিতে অভিনয়ের জন্য গত মাসেই তিনি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেন। এখন চলছে শুটিং শুরুর প্রস্তুতি। এতে ভাবনা জুটি বাঁধবেন আব্দুন নূর সজলের সঙ্গে। ছোটপর্দায় একাধিকবার জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা। টিভি নাটক ও টেলিফিল্মে তাদের রসায়নও পেয়েছে দর্শকের প্রশংসা। তবে এবার সেই পরিচিত জুটি হাজির হতে যাচ্ছেন বড় পর্দায়। প্রথমবার সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন সজল ও ভাবনা। সিনেমাটি পরিচালনা করছেন তানবীর হাসান। নির্মাতা জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে শুরু হবে ‘যাযাবর’-এর দৃশ্যধারণ।

সারভাইভাল থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা ‘যাযাবর’। রোমাঞ্চ, ভায়োলেন্স ও সাসপেন্সে ভরপুর গল্পের প্রায় প্রতিটি দৃশ্যেই থাকবে নানা চমক। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে জুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা তানবীর হাসান।

তিনি বলেন, ‘সারভাইভাল থ্রিলার অ্যাকশন সিনেমা যাযাবর। রোমাঞ্চ ও ভায়োলেন্সে ভরপুর একটি সিনেমা দেখতে পারবেন দর্শক। গল্পের প্রায় প্রতিটি দৃশ্যে সাসপেন্স থাকবে। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে চূড়ান্ত করা হয়েছে অভিনয়ের জন্য। তারা গল্পটি খুব পছন্দ করেছেন। আমার বিশ্বাস, যারা হলে সিনেমাটি দেখতে যাবেন, তারা পুরো গল্প শেষ না করে উঠতে পারবেন না।’

সজলের সঙ্গে বড় পর্দায় কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভাবনা। তিনি বলেন, ‘সজল ভাই অভিজ্ঞ অভিনেতা। তার সঙ্গে কাজ করা আমার জন্য আনন্দের। সিনেমার গল্পটি দারুণ। সবাই মিলে ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারব বলে আশা করছি।’

সিনেমায় প্রথমবার ভাবনার সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে সজল বলেন, ‘সিনেমার গল্প ভালো লেগেছে। ঠিকমতো করা গেলে দর্শকদেরও ভালো লাগবে। ভাবনা গুণী অভিনেত্রী। প্রথমবার তার সঙ্গে জুটি বেঁধে সিনেমা করছি। আশা করছি, দারুণ কিছু হবে।’

‘যাযাবর’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন তানবীর হাসান। সজল-ভাবনা ছাড়াও এতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইভান সাইর, সাদমান সামীর, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা, ইকবালসহ আরও অনেকে। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

সজল-ভাবনার জন্য ‘যাযাবর’ শুধু নতুন একটি সিনেমা নয়; বরং তাদের দীর্ঘদিনের ছোট পর্দার জুটিকে বড় পর্দায় নতুনভাবে দেখার সুযোগও। এখন অপেক্ষা শুটিং শুরুর, আর এরপর পর্দায় তাদের রসায়ন কতটা জমে ওঠে, সেটিই দেখার।